নতুন ইন্টারফেসে ইউটিউব ভিডিও প্লেয়ারের বাটন ও আইকনগুলো প্রায় স্বচ্ছ রাখা হয়েছে, যাতে ভিডিও দেখার সময় পর্দায় কোনো বাড়তি ঝামেলা ছাড়াই কনটেন্ট উপভোগ করা যায়। এই স্বচ্ছ ডিজাইনের ফলে দর্শকরা ভিডিওর মূল কনটেন্টে আরও বেশি মনোযোগ দিতে পারবেন, কারণ আশপাশের বাটনগুলো আর চোখে পড়বে না।
ইউটিউব অ্যাপের নতুন ইন্টারফেসে ভিডিওর ধরন অনুযায়ী ‘লাইক’ বাটনে যুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন। উদাহরণস্বরূপ, গান শোনার সময় লাইক দিলে দেখা যাবে মিউজিক নোট অ্যানিমেশন। আবার কোনো ভিডিও প্লেলিস্টে যোগ করলে দেখা যাবে বিশেষ ধরনের অ্যানিমেটেড প্রতিক্রিয়া, যা অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।
বর্তমানে ইউটিউব ভিডিওর নিচে একাধিক মতামত থাকলে অনেক সময় বোঝা যায় না কোনটি কার উত্তর। এই সমস্যা সমাধানে নতুন ইন্টারফেসে যুক্ত করা হয়েছে থ্রেডভিত্তিক কমেন্ট সিস্টেম। ফলে নির্দিষ্ট মতামতের প্রতিক্রিয়া আরও পরিষ্কারভাবে দেখা যাবে এবং আলোচনা হবে আরও সংগঠিত।
নতুন ইন্টারফেসযুক্ত ইউটিউব অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের গুগল প্লেস্টোর থেকে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। যদি কেউ নতুন ইন্টারফেস পছন্দ না করেন, তবে অ্যাপের মাধ্যমেই ইউটিউবকে মতামত জানাতে পারবেন।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের পাশাপাশি শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমের জন্যও নতুন ইন্টারফেসযুক্ত ইউটিউব অ্যাপ উন্মুক্ত করা হবে। ফলে আইফোন ব্যবহারকারীরাও খুব শিগগিরই উপভোগ করতে পারবেন এই আধুনিক ইউজার ইন্টারফেস।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.