১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

AI নিরাপত্তায় নতুন মাত্রা, দেশে শাওমির তিন স্মার্ট ক্যামেরা

calendar_month ১৭ জুলাই ২০২৬ ১২:২৭:৩৭ person অনলাইন ডেস্ক
AI নিরাপত্তায় নতুন মাত্রা, দেশে শাওমির তিন স্মার্ট ক্যামেরা

স্মার্ট হোম প্রযুক্তির প্রসারের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর তিনটি নতুন নিরাপত্তা ক্যামেরা এনেছে শাওমি। Xiaomi Smart Camera C201, Xiaomi Smart Camera C301 এবং Xiaomi Outdoor Camera CW100 Dual এই তিনটি মডেলে রয়েছে উন্নত এআই ডিটেকশন, উচ্চমানের ভিডিও রেকর্ডিং এবং স্মার্ট নজরদারির সুবিধা।

Xiaomi Smart Camera C201

ইনডোর ব্যবহারের জন্য তৈরি এই ক্যামেরায় রয়েছে ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, ৩৬০ ডিগ্রি প্যান-টিল্ট কভারেজ এবং ইনফ্রারেড নাইট ভিশন। এআই-ভিত্তিক মানব শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে এটি অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করে দ্রুত ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাতে পারে।

Xiaomi Smart Camera C301

আরও উন্নত ভিডিও মানের জন্য এই মডেলে রয়েছে ২কে রেজোলিউশন। ওয়াইড ভিউ অ্যাঙ্গেল, উন্নত এআই ডিটেকশন এবং স্মার্ট ট্র্যাকিং সুবিধা ঘরের প্রতিটি কোণ সহজে পর্যবেক্ষণে সহায়তা করে। যারা আরও পরিষ্কার ও বিস্তারিত ফুটেজ চান, তাদের জন্য এটি উপযুক্ত একটি বিকল্প।

Xiaomi Outdoor Camera CW100 Dual

আউটডোর নজরদারির জন্য ডিজাইন করা এই ক্যামেরার অন্যতম আকর্ষণ ডুয়াল-লেন্স প্রযুক্তি। এতে রয়েছে স্মার্ট ফুল-কালার নাইট ভিশন, এআই-চালিত মানুষ ও যানবাহন শনাক্তকরণ এবং IP66 মানের ওয়েদার-রেজিস্ট্যান্ট ডিজাইন। ফলে দিন-রাত ও প্রতিকূল আবহাওয়াতেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন