০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

Redmi Note 17 সিরিজ: 10,000mAh ব্যাটারির সাথে আসছে Xiaomi-এর নতুন চমক!

calendar_month ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০:২৩ person অনলাইন ডেস্ক
Redmi Note 17 সিরিজ: 10,000mAh ব্যাটারির সাথে আসছে  Xiaomi-এর নতুন চমক!

Redmi Note 17 সিরিজ: 10,000mAh ব্যাটারিতে Xiaomi-এর নতুন চমক!

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন উত্তেজনা তৈরি করতে সেপ্টেম্বরে উন্মোচন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত Redmi Note 17 সিরিজ। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড Xiaomi-এর এই সিরিজে থাকছে Redmi Note 17 Pro Max 5G, Redmi Note 17 Pro 5G এবং Redmi Note 17—তিনটি শক্তিশালী স্মার্টফোন।

Redmi Note 17 Pro Max 5G: 10,000mAh ব্যাটারির চমক

সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ Redmi Note 17 Pro Max 5G। এতে রয়েছে বিশাল 10,000mAh Silicon-Carbon Battery এবং 100W HyperCharge। দীর্ঘসময় ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি কিংবা সারাদিনের নানা কাজে এটি ব্যবহারকারীদের বাড়তি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার লক্ষ্যেই তৈরি।

Redmi Note 17 Pro 5G ও Redmi Note 17-তে বড় ব্যাটারি

Redmi Note 17 Pro 5G-তে রয়েছে 8,340mAh Silicon-Carbon Battery67W HyperCharge, আর Redmi Note 17 মডেলে রয়েছে 7,700mAh Battery45W HyperCharge। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমিয়ে দীর্ঘসময় স্মার্টফোন ব্যবহারের সুযোগ মিলবে।

Redmi Note 17 সিরিজের Specs

Redmi Note 17 Pro Max 5G

Display: 6.83-inch 1.5K CrystalRes AMOLED

Processor: Snapdragon 6 Gen 5

Battery: 10,000mAh Silicon-Carbon

Charging: 100W HyperCharge

Camera: 50MP with AI-powered photography

Protection: Corning Gorilla Glass Victus 2, IP66, IP68, IP69, IP69K

Redmi Note 17 Pro 5G

Display: 6.83-inch 1.5K CrystalRes AMOLED

Processor: Snapdragon 6s Gen 4

Battery: 8,340mAh Silicon-Carbon

Charging: 67W HyperCharge

Camera: 50MP with AI-powered photography

Protection: Corning Gorilla Glass Victus 2, IP66, IP68, IP69, IP69K

Redmi Note 17

Display: 6.99-inch Full HD+ Eye-Care AMOLED

Processor: Snapdragon 6s 4G Gen 2

Battery: 7,700mAh

Charging: 45W HyperCharge

Camera: 50MP with AI-powered photography

Protection: Corning Gorilla Glass 7i, IP65

AMOLED ডিসপ্লেতে আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল

Redmi Note 17 Pro Max 5G ও Redmi Note 17 Pro 5G-তে রয়েছে 6.83-inch 1.5K CrystalRes AMOLED Display। অন্যদিকে Redmi Note 17 মডেলে রয়েছে বড় 6.99-inch Full HD+ Eye-Care AMOLED Display। ফলে ভিডিও দেখা ও অন্যান্য কনটেন্ট উপভোগে পাওয়া যাবে প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

শক্তিশালী Processor ও AI Camera

তিনটি মডেলেই রয়েছে ভিন্ন Snapdragon প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, বিনোদন ও গেমিংকে আরও সাবলীল করতে তৈরি। পাশাপাশি পুরো সিরিজেই রয়েছে 50MP CameraAI-powered photography technology

স্থায়িত্বে বাড়তি গুরুত্ব

Pro Max 5G ও Pro 5G মডেলে রয়েছে Corning Gorilla Glass Victus 2 এবং IP66, IP68, IP69 ও IP69K protection। Redmi Note 17-তে রয়েছে Corning Gorilla Glass 7iIP65 protection। তিনটি ফোনেই রয়েছে In-screen Fingerprint Sensor

Xiaomi-এর নতুন সিরিজ নিয়ে কেন এত আগ্রহ?

বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, AMOLED ডিসপ্লে, Snapdragon Processor, 50MP Camera এবং উন্নত durability—সব মিলিয়ে Redmi Note 17 সিরিজ হতে যাচ্ছে Xiaomi-এর একটি আকর্ষণীয় নতুন সংযোজন। বাংলাদেশে আনুষ্ঠানিক উন্মোচনের সময় যত ঘনিয়ে আসছে, স্মার্টফোনপ্রেমীদের প্রত্যাশাও তত বাড়ছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন