MMO গেমিংয়ে দ্রুত কমান্ড, ম্যাক্রো ও একাধিক অ্যাকশন নিয়ন্ত্রণের জন্য সাধারণ গেমিং মাউস যথেষ্ট নয়। এখানেই Razer Naga V3 Pro আলাদা। নতুন এই ফ্ল্যাগশিপ MMO মাউসটি পরিচিত Naga ডিজাইন ধরে রেখে হার্ডওয়্যার ও কাস্টমাইজেশনে বড় আপগ্রেড এনেছে।
Naga V3 Pro-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ম্যাগনেটিক সাইড প্যানেল। প্রয়োজন অনুযায়ী ২, ৬ অথবা ১২-বাটনের প্যানেল বদলে নেওয়া যায়। ফলে FPS, MOBA এবং MMO প্রতিটি গেমের জন্য আলাদা সেটআপ তৈরি করা সম্ভব। নতুন তৃতীয় মাউস বাটন এবং ডানহাতি ব্যবহারকারীদের জন্য পরিচিত ergonomic shape দীর্ঘক্ষণ ব্যবহারে আরাম দেয়।
মাউসটিতে রয়েছে Razer Focus Pro 50K Optical Sensor Gen-3, যার সর্বোচ্চ sensitivity ৫০,০০০ DPI, tracking speed ৯৩০ IPS এবং acceleration 90G। Gen-4 optical switch-এর click rating ১০ কোটি, যা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার জন্য উল্লেখযোগ্য। সর্বোচ্চ ৮,০০০Hz polling rate ব্যবহার করা যায়, যদিও এর জন্য HyperPolling-compatible accessory প্রয়োজন।
HyperSpeed Wireless, Bluetooth এবং USB-C wired—তিন ধরনের সংযোগ থাকায় এটি গেমিং ও দৈনন্দিন কাজ দুই ক্ষেত্রেই নমনীয়। HyperSpeed Wireless-এ ব্যাটারি লাইফ সর্বোচ্চ ১৫৫ ঘণ্টা এবং Bluetooth-এ ২৮০ ঘণ্টা পর্যন্ত যেতে পারে।
বাটনের সংখ্যা বেশি হলেও সেগুলো এমনভাবে সাজানো যে সাধারণ ব্যবহারে খুব বেশি বাধা তৈরি করে না। ১২-বাটনের প্যানেল MMO গেমে দুর্দান্ত, আর ২-বাটনের প্যানেল FPS ও সাধারণ কাজের জন্য তুলনামূলক স্বাভাবিক অনুভূতি দেয়। HyperScroll Tilt Wheel Gen-2-এর একাধিক scroll mode productivity কাজেও বাড়তি সুবিধা যোগ করে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.