১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিমেইলে নতুন সিকিউরিটি আপডেট: এখন ই-মেইল হবে আরও সুরক্ষিত

calendar_month ১৮ এপ্রিল ২০২৬ ১০:৫৬:৩০ person অনলাইন ডেস্ক
জিমেইলে নতুন সিকিউরিটি আপডেট: এখন ই-মেইল হবে আরও সুরক্ষিত

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জিমেইলে যুক্ত হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। এর ফলে এখন স্মার্টফোন থেকেই আরও নিরাপদভাবে এনক্রিপ্টেড ই-মেইল পাঠানো সম্ভব হবে, যা আগের তুলনায় তথ্যের সুরক্ষা বাড়াবে। ধাপে ধাপে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

গুগলের তথ্য অনুযায়ী, এবার প্রথমবারের মতো জিমেইলের মোবাইল অ্যাপ থেকেই সরাসরি এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই-মেইল আদান-প্রদান করা যাবে। এর জন্য প্রেরক বা প্রাপক—কাউকেই আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, যা ব্যবহারকে আরও সহজ করেছে।

তবে সব ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্টেড হবে না। ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ই-মেইল পাঠাতে হলে বার্তা লেখার পর ‘লক’ আইকনে ক্লিক করে ‘Additional Encryption’ অপশন চালু করতে হবে। এনক্রিপ্টেড ই-মেইল প্রাপকের ইনবক্সে সাধারণ ই-মেইলের মতোই পৌঁছাবে।

উল্লেখ্য, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন একটি নিরাপদ যোগাযোগ পদ্ধতি যেখানে বার্তাটি প্রেরকের দিক থেকেই কোড করা থাকে এবং শুধুমাত্র প্রাপকই সেটি ডিকোড করতে পারেন। ফলে তৃতীয় কোনো পক্ষ, এমনকি সেবা প্রদানকারী প্ল্যাটফর্মও সেই বার্তার তথ্য পড়তে পারে না।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন