১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিমেইলে আসছে নতুন এআই ওভারভিউ সুবিধা

calendar_month ২৭ এপ্রিল ২০২৬ ১০:২৪:০৬ person অনলাইন ডেস্ক
জিমেইলে আসছে নতুন এআই ওভারভিউ সুবিধা

গুগলের ‘এআই ওভারভিউ’ ইতোমধ্যেই সার্চে বড় পরিবর্তন এনেছে। এখন সার্চ ফলাফলের একেবারে ওপরে এআই–তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়, ফলে আলাদা করে ওয়েবসাইটে না গিয়েও প্রয়োজনীয় তথ্য দ্রুত জানা সম্ভব হচ্ছে। এই সুবিধা জনপ্রিয় হয়ে ওঠায় এবার জিমেইলেও একই ধরনের এআই ওভারভিউ যুক্ত করার উদ্যোগ নিয়েছে গুগল।

গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য খোঁজার ধরনও দ্রুত বদলাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআই নিজে থেকেই সংক্ষেপে তুলে ধরবে। এতে ব্যবহারকারীরা সহজেই জরুরি ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়েই প্রয়োজনীয় তথ্য বুঝে নিতে পারবেন।

এআই ওভারভিউ শুধু ই–মেইল সারাংশেই সীমাবদ্ধ থাকবে না। জিমেইলের সার্চ অপশনেও এটি বড় পরিবর্তন আনবে। ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী একাধিক ই–মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে এআই তাৎক্ষণিকভাবে একটি প্রাসঙ্গিক সারসংক্ষেপ দেখাবে। ফলে জিমেইলে তথ্য খোঁজা আরও দ্রুত ও কার্যকর হবে।

প্রাথমিকভাবে এই সুবিধাটি গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে ‘জেমিনাই ফর ওয়ার্কপ্লেস’ এবং গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারস অপশন আগে থেকেই সক্রিয় থাকতে হবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন