১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গেমিং হবে আরও স্মুথ, Infinix Note 60 Pro নিয়ে এলো নতুন 3D IceCore কুলিং প্রযুক্তি

calendar_month ১৬ জুলাই ২০২৬ ১২:৩৬:৫০ person অনলাইন ডেস্ক
গেমিং হবে আরও স্মুথ, Infinix Note 60 Pro নিয়ে এলো নতুন 3D IceCore কুলিং প্রযুক্তি

দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে গেম খেললে অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া এখনো অন্যতম বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত তাপের কারণে পারফরম্যান্স কমে যাওয়া, ফ্রেম ড্রপ এবং থার্মাল থ্রটলিংয়ের মতো সমস্যায় গেমিং অভিজ্ঞতা ব্যাহত হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় Infinix তাদের Note 60 Pro মডেলে যুক্ত করেছে নতুন 3D IceCore Vapor Chamber Cooling System

এই কুলিং প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে বড় আকারের ৪,৭৫৮ বর্গমিলিমিটার ভেপার চেম্বার এবং উচ্চ তাপ পরিবাহী গ্রাফাইট স্তর, যা প্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত ছড়িয়ে দিয়ে ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও স্মার্টফোন তুলনামূলকভাবে শীতল থাকে এবং পারফরম্যান্স স্থিতিশীল থাকে।

ইনফিনিক্সের দাবি, এই কুলিং সিস্টেম থার্মাল থ্রটলিং কমিয়ে উচ্চ ফ্রেমরেটে গেম চালাতে সহায়তা করে। এর ফলে জনপ্রিয় গেমগুলোতে দীর্ঘ সময় ধরে আরও ধারাবাহিক ও মসৃণ গেমিং অভিজ্ঞতা পাওয়া সম্ভব। পাশাপাশি ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকায় ব্যবহারকারীর হাতেও কম গরম অনুভূত হয়।

বর্তমানে মোবাইল গেমিংয়ে শুধু শক্তিশালী চিপসেট নয়, কার্যকর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রসেসরের সর্বোচ্চ সক্ষমতা ধরে রাখতে দক্ষ কুলিং প্রযুক্তির বিকল্প নেই। সেই দিক থেকে 3D IceCore Vapor Chamber Cooling System Infinix Note 60 Pro কে গেমিং-কেন্দ্রিক ব্যবহারকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে তুলে ধরেছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন