দেশজুড়ে উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন আরেকটি প্রযুক্তি নিয়ে এসেছে গ্রামীণফোন। অপারেটরটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে Wi-Fi Calling (VoWiFi বা Voice over Wi-Fi) সেবা, যার মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকলেও Wi-Fi সংযোগ ব্যবহার করে ভয়েস কল করা ও গ্রহণের পাশাপাশি SMS আদান-প্রদান করতে পারবেন।
বিশেষ করে বাসা, অফিস, বেজমেন্ট কিংবা উঁচু ভবনের মতো স্থানে, যেখানে সেলুলার সিগন্যাল দুর্বল থাকে, সেখানে এই প্রযুক্তি গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে। গ্রামীণফোনের পার্টনার ইন্টারনেট সেবাদাতার (ISP) Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে কল সম্পন্ন হওয়ায় ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই HD মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই সুবিধা ব্যবহারে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না; কলের ক্ষেত্রে প্রচলিত ভয়েস কল রেটই কার্যকর থাকবে।
Wi-Fi Calling ব্যবহারের জন্য প্রয়োজন হবে—
বর্তমানে গ্রামীণফোনের Wi-Fi Calling সেবা gpfi, Link3, AmberIT, BRACNet, BTCL, Dot Internet, Dhaka Fibernet, Carnival, Cloudone, Agni Systems, Velocity Internet, MetroNet Bangladesh Limited-সহ দেশের বিভিন্ন স্বীকৃত ISP-এর Wi-Fi নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
Wi-Fi Calling ব্যবহার করতে হলে স্থিতিশীল Wi-Fi সংযোগ থাকতে হবে। ফোনে VPN বা Airplane Mode চালু থাকলে এই সেবা কাজ করবে না। এছাড়া ISP-এর ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটলে কলের মান বা সেবার প্রাপ্যতা প্রভাবিত হতে পারে। Wi-Fi Calling-সংক্রান্ত সমস্যায় গ্রাহকরা গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তবে Wi-Fi সংযোগ বা ইন্টারনেট সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট ISP-এর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন এই সেবার মাধ্যমে গ্রামীণফোন দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য ও উন্নত ভয়েস কলিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.