গুগলের মতে, অনিরাপদ HTTP সংযোগের মাধ্যমে আক্রমণকারীরা ব্রাউজারের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যবহারকারীর অজান্তে ক্ষতিকর কনটেন্ট, ম্যালওয়্যার বা বিভ্রান্তিকর তথ্য পাঠাতে পারে। এতে তথ্য চুরি বা ফিশিং আক্রমণের ঝুঁকি বাড়ে।
ক্রোম বারবার একই ওয়েবসাইটে সতর্কবার্তা দেখাবে না। কোনো অনিরাপদ সাইট নিয়মিত ব্যবহার করলে, পরবর্তীতে আর সতর্কতা দেখানো হবে না। কেবল নতুন বা খুব কম দেখা ওয়েবসাইটে ঢোকার সময়ই সতর্কবার্তা আসবে।
ব্যবহারকারীরা চাইলে শুধু পাবলিক ওয়েবসাইটের জন্য সতর্কতা চালু রাখতে পারবেন অথবা পাবলিক ও ব্যক্তিগত উভয় ধরনের সাইটের জন্যও এটি সক্রিয় করতে পারবেন। যদিও ব্যক্তিগত নেটওয়ার্ক অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ, তবুও নিরাপত্তা নিশ্চিত করতে এই ফিচার কার্যকর হতে পারে।
বর্তমানে ইন্টারনেটের ৯৫–৯৯ শতাংশ ওয়েবসাইট HTTPS ব্যবহার করছে, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০–৪৫ শতাংশ। ফলে অধিকাংশ ব্যবহারকারীর জন্য এই পরিবর্তন নির্বিঘ্ন হবে বলে গুগল আশা করছে।
২০২৬ সালের এপ্রিল মাসে ক্রোম ১৪৭ সংস্করণে ‘Enhanced Safe Browsing’ ফিচারের মাধ্যমে একশ কোটি ব্যবহারকারীর জন্য পাবলিক ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে ‘Always Use Secure Connections’ চালু করা হবে। ওয়েব ডেভেলপারদের এখনই এই ফিচার সক্রিয় করে অনিরাপদ সাইট শনাক্ত করার পরামর্শ দিয়েছে গুগল।
ইন্টারনেট নিরাপত্তা বাড়াতে গুগল ২০২৩ সালের অক্টোবরে ‘HTTPS Upgrade’ ফিচার চালু করে, যা ওয়েবপেজের অভ্যন্তরীণ HTTP লিংক স্বয়ংক্রিয়ভাবে HTTPS-এ রূপান্তর করে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.