স্মার্টফোন বা অন্য যেকোনো স্মার্ট ডিভাইসের গ্যালারিতে সময়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার ছবি জমে যায়। সমস্যা শুরু হয় তখনই, যখন হঠাৎ কোনো পুরোনো ছবি দরকার পড়ে। ছবিটি কবে তোলা হয়েছিল, তা অনেক সময় মনে থাকে না। জায়গার নামটাও ঠিকঠাক মনে পড়ে না। শেষ পর্যন্ত গ্যালারিতে অনবরত স্ক্রল করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেন অনেকেই।
এই ঝামেলা কমাতে কাজে আসতে পারে গুগল ফটোজের ম্যাপ ভিউ ফিচার। এখানে তারিখ বা ছবির মুখ মনে রাখার দরকার নেই। ছবিটি কোথায় তোলা হয়েছিল, সেই তথ্য দিয়েই ছবি খুঁজে বের করা যায়।
গুগল ফটোজের এই সুবিধায় অ্যাপের ভেতরেই একটি ম্যাপ দেখা যায়। ম্যাপের বিভিন্ন জায়গায় ছবি তোলার চিহ্ন থাকে। কোনো জায়গা বেছে নিয়ে ট্যাপ করলে সেই এলাকার সঙ্গে সম্পর্কিত ছবি ও ভিডিও একসঙ্গে সামনে চলে আসে।
একটি উদাহরণ ধরা যাক। ২০২৬ সালে আপনি নেপাল ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছেন, কিন্তু কোন দিনে কোন ছবি তুলেছিলেন তা মনে নেই। এ ক্ষেত্রে ম্যাপে নেপালের অংশটি খুঁজে সেখানে ট্যাপ করলেই ওই ভ্রমণের ছবি ও ভিডিও এক জায়গায় দেখা যাবে।
ম্যাপে কয়েকটি জায়গা আলাদা রঙে দেখা যেতে পারে। এতে বোঝা যায় কোন এলাকায় বেশি ছবি তোলা হয়েছে। বাড়ি, অফিস কিংবা প্রিয় কোনো ভ্রমণস্থানে কতগুলো ছবি জমেছে, সেটাও এই ভিউ থেকে আন্দাজ করা সম্ভব।
ছবি তোলার সময় ডিভাইসে লোকেশন বা জিপিএস চালু থাকলে ছবির সঙ্গে জায়গার তথ্য সংরক্ষিত হয়ে যায়। ফলে কোথায় এবং কবে ছবিটি তোলা হয়েছে, তা আপনাআপনি থেকে যায়। গুগল ফটোজ এই তথ্য ব্যবহার করেই ছবিগুলো সময় ও তারিখ অনুযায়ী গুছিয়ে রাখে।
লোকেশন বন্ধ থাকলেও পুরোপুরি হাল ছেড়ে দিতে হয় না। সেক্ষেত্রে গুগল লোকেশন হিস্ট্রি এবং অন্যান্য ডেটার ওপর ভর করে ছবিটি কোথায় তোলা হয়েছে, তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করে।
পদ্ধতিটি সহজ। ধাপগুলো নিচে দেওয়া হলো:
এরপর ওই জায়গার ভিত্তিতে ছবিগুলো সামনে চলে আসবে। ছবি অনেক পুরোনো হলেও এভাবে দ্রুত বের করা সম্ভব।
যারা প্রচুর ছবি তোলেন কিংবা নিয়মিত বিভিন্ন জায়গায় বেড়াতে যান, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপযোগী। হাজারো ছবির ভিড়ে তারিখ হাতড়ানোর বদলে জায়গার স্মৃতি ধরে ছবি খোঁজার এই পদ্ধতি পুরোনো ছবি বের করার কাজটি অনেকটাই সহজ করে দেয়।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.