বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক বছরের জন্য বিনামূল্যে Google AI Plus ব্যবহারের সুযোগ দিচ্ছে টেক জায়ান্ট গুগল। এই অফারের আওতায় শিক্ষার্থীরা পাচ্ছেন Gemini-তে বাড়তি ব্যবহারের সুবিধার পাশাপাশি ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। বাংলাদেশও Google AI Plus সমর্থিত দেশের তালিকায় রয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য Google AI Pro ও YouTube Premium-এর বান্ডেল সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগও রয়েছে।
বাংলাদেশের স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এই অফারের জন্য আবেদন করতে পারবেন। গুগলের বর্তমান শর্ত অনুযায়ী আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষার্থী হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধিত থাকতে হবে। শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের জন্য তৃতীয় পক্ষের ভেরিফিকেশন সেবা ব্যবহার করা হতে পারে।
অফারটি ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে রিডিম করতে হবে। যোগ্য শিক্ষার্থীরা রিডিম করার দিন থেকে ১২ মাস পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধা বিনামূল্যে পাবেন।
Google Student Offer পেজে যান: ব্যক্তিগত Google Account দিয়ে লগইন করে গুগলের শিক্ষার্থী অফারের পেজে প্রবেশ করুন। সেখানে আপনার জন্য অফারটি প্রযোজ্য কি না যাচাই করুন।
শিক্ষার্থী পরিচয় যাচাই করুন: প্রয়োজন হলে নিজের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিয়ে শিক্ষার্থী স্ট্যাটাস ভেরিফাই করতে হবে। স্টুডেন্ট আইডি, প্রতিষ্ঠানের নথি বা অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র চাওয়া হতে পারে।
অফারটি রিডিম করুন: যাচাই সফল হলে Google AI Plus-এর ১২ মাসের স্টুডেন্ট ট্রায়াল চালু করার নির্দেশনা অনুসরণ করুন। অফারের শর্ত অনুযায়ী প্রয়োজন হলে একটি গ্রহণযোগ্য পেমেন্ট মেথড যুক্ত করতে হতে পারে।
Google AI Plus-এর মাধ্যমে শিক্ষার্থীরা Gemini-তে ২ গুণ বেশি ব্যবহারের সীমা, Gemini-এর উন্নত এআই সুবিধা এবং ৪০০ জিবি স্টোরেজ পাবেন। এই স্টোরেজ Google Drive, Google Photos ও Gmail-এ ব্যবহার করা যাবে।
পড়াশোনার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু সুবিধা। Gemini-এর স্টাডি টুল ব্যবহার করে ব্যক্তিগত পড়াশোনার পরিকল্পনা, ফ্ল্যাশকার্ড, প্র্যাকটিস কুইজ এবং বিভিন্ন বিষয় বুঝতে সহায়ক উপকরণ তৈরি করা যায়। পাশাপাশি Deep Research-এর মতো ফিচার গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজেও সহায়তা করতে পারে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.