বর্তমানে সার্কেল টু সার্চে কনটেন্ট পরিবর্তন হলে নতুন করে অনুবাদ–সুবিধা চালু করতে হয়, যা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ। এ সমস্যা সমাধানে গুগল তাদের অনুবাদপ্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপে স্ক্রল করার সময় অন্য ভাষায় লেখা পোস্ট বা ছবি সামনে এলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।
এই সুবিধাটি ব্যবহার করতে হলে প্রথমে ডিভাইসে সার্কেল টু সার্চ চালু করে ‘ট্রান্সলেট’ আইকনে চাপতে হবে। এরপর ‘স্ক্রল অ্যান্ড ট্রান্সলেট’ অপশন বেছে নিলে নির্দিষ্ট ভাষায় লেখা অনুবাদ হতে থাকবে স্ক্রল করার সঙ্গে সঙ্গে।
গুগল জানিয়েছে, আপাতত এই ফিচারটি বিভিন্ন মডেলের স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে চালু হচ্ছে। তবে ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এটি পৌঁছাবে। সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ থেকে এক মাস সময় লাগতে পারে।
সম্প্রতি গুগল সার্কেল টু সার্চে যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ মোড, যা ব্যবহারকারীদের জটিল প্রশ্ন করার পাশাপাশি ধারাবাহিকভাবে একাধিক প্রশ্ন করার সুযোগ দিচ্ছে। এ ছাড়া এআই ওভারভিউ, ফোন নম্বর, ওয়েব ঠিকানা বা ই–মেইল এক ট্যাপে ব্যবহারের সুবিধাও যুক্ত হয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.