ক্লাউডে নয়, এবার নিজের ডেস্কেই চলবে শত শত বিলিয়ন প্যারামিটারের এআই মডেল। সেই লক্ষ্যেই গিগাবাইট বাজারে এনেছে AI TOP ATOM একটি কমপ্যাক্ট পার্সোনাল এআই সুপারকম্পিউটার, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা (আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী)।
AI TOP ATOM মূলত গবেষক, ডেটা সায়েন্টিস্ট, এআই ডেভেলপার এবং কনটেন্ট এআই নিয়ে কাজ করা পেশাজীবীদের জন্য তৈরি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বড় ভাষা মডেল (LLM) লোকাল মেশিনেই ট্রেনিং, ফাইন-টিউনিং ও ইনফারেন্স করা যায় ক্লাউড নির্ভরতা কমিয়ে।
গিগাবাইটের নতুন এআই টপ সুপারকম্পিউটারে রয়েছে শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়:
এই কনফিগারেশন লোকালভাবে ২০০ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেল চালাতে সক্ষম, আর দুটি ইউনিট সংযুক্ত করলে আরও বড় মডেল ব্যবহারের সুযোগ তৈরি হয়।
সাধারণ হাই-এন্ড গেমিং পিসি যেখানে মূলত গ্রাফিক্স ও রেন্ডারিংয়ের জন্য অপ্টিমাইজড, সেখানে AI TOP ATOM তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে এআই ওয়ার্কলোড পরিচালনার জন্য। এর ইউনিফাইড মেমোরি আর্কিটেকচার এবং Blackwell-ভিত্তিক ডিজাইন বড় ডেটাসেট ও জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনে উল্লেখযোগ্য সুবিধা দেয়।
১০ লাখ টাকার মূল্য এটিকে সাধারণ ভোক্তার পণ্য বানায় না। বরং এটি উপযোগী-
এআই কম্পিউটিংকে ক্লাউড থেকে ব্যক্তিগত ওয়ার্কস্টেশনে নিয়ে আসার দৌড়ে গিগাবাইটের AI TOP ATOM একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা সর্বোচ্চ পারফরম্যান্সে লোকাল এআই নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি হতে পারে নতুন প্রজন্মের ডেস্কটপ সুপারকম্পিউটার।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.