একাধিক ছবি পোস্ট করলে সেগুলো গ্রিড আকারে প্রদর্শিত হবে। একইভাবে সার্চ ফলাফলও গ্রিড বিন্যাসে দেখা যাবে, যাতে বিভিন্ন ধরনের কনটেন্ট একসঙ্গে পাওয়া যায়। ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করে ‘লাইক’ দেওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে।
ইনস্টাগ্রামের নকশা অনুসরণ করে ফেসবুকও স্ক্রিনের নিচে প্রধান ছয়টি ট্যাব স্থায়ীভাবে প্রদর্শন করবে। হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল ট্যাব সবসময় দৃশ্যমান থাকবে। এতে নেভিগেশন আরও সহজ হবে।
নতুন উদ্যোগে মেনু ও নোটিফিকেশন ট্যাবের নকশাও বদলে দেওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা মেটা এআইয়ের সুবিধা আরও দ্রুত ও সহজে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বন্ধুদের স্টোরি ও বিভিন্ন সেকশনও আগের তুলনায় সহজে দেখা যাবে।
ফেসবুক অ্যাপে যুক্ত হচ্ছে নতুন ডিসকভারি অ্যালগরিদম। এটি ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে অঞ্চলভেদে নতুন বন্ধুর পরামর্শ দেবে। কেউ কোনো শহরে ভ্রমণে গেলে ফেসবুক সেই স্থানে থাকা সম্ভাব্য বন্ধুর তালিকা দেখাবে।
ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইলে কোন কোন বিষয় প্রদর্শিত হবে তা নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন। এর ফলে প্রোফাইল হবে আরও ব্যক্তিগতকৃত এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.