২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প সতর্কবার্তা ব্যবস্থা চালু করে। এই সিস্টেম স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে। ভূমিকম্পের উৎস ও মাত্রা বিশ্লেষণ করে ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। সতর্কবার্তার সঙ্গে নিরাপদ থাকার পরামর্শও দেওয়া হয়, যাতে ব্যবহারকারীরা দ্রুত পদক্ষেপ নিতে পারেন। নিজের ফোনে এটি চালু করতে হলে সেটিংসে গিয়ে Safety & Emergency অপশন থেকে Earthquake Alerts সক্রিয় করতে হবে।
বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষ ব্যবহার করছেন My Earthquake Alerts Map App। এটি একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ, যা বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম। ব্যবহারকারীরা ভূমিকম্প–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণেই বিনামূল্যে পাওয়া যায় এবং ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে।
যুক্তরাষ্ট্রের বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন MyShake App। এই অ্যাপ স্মার্টফোন সেন্সরের মাধ্যমে ভূমিকম্প শনাক্ত করে এবং ব্যবহারকারীদের রিয়েল-টাইম সতর্কবার্তা পাঠায়। এছাড়া নাগরিকরা এই অ্যাপ ব্যবহার করে Citizen Science Project-এ অবদান রাখতে পারেন, যা ভূমিকম্প সতর্কবার্তা ব্যবস্থার উন্নয়নে সহায়ক। প্রায় ১০ লাখ ব্যবহারকারী ইতিমধ্যেই অ্যাপটি ব্যবহার করছেন এবং এটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।
ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়, যা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। এই কয়েক সেকেন্ড ব্যবহারকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার সুযোগ তৈরি করে। পরিবার ও সমাজকে দ্রুত সতর্ক করার মাধ্যমে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পায় এবং নিরাপত্তা নিশ্চিত হয়।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সময়ই সবচেয়ে বড় সম্পদ। গুগলের Earthquake Alert System, My Earthquake Alerts, এবং MyShake অ্যাপ ব্যবহার করে আমরা কয়েক সেকেন্ড আগেই সতর্ক হতে পারি। এই কয়েক সেকেন্ডই হয়তো জীবন বাঁচাতে পারে। তাই এখনই আপনার স্মার্টফোনে ভূমিকম্প সতর্কবার্তা চালু করুন এবং নিরাপদ থাকুন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.