বর্তমানে অনলাইন প্রতারণা নতুন মাত্রা পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারকেরা ‘রং নম্বর’ কৌশলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা একে সময়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ডিজিটাল প্রতারণার ধরনগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন। আগে এ ধরনের প্রতারণা করতে অনেক সময় লাগত, কিন্তু এখন এআই ব্যবহারের ফলে খুব অল্প সময়েই লক্ষ্যভিত্তিক আক্রমণ চালানো সম্ভব হচ্ছে। প্রতারকেরা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে মানুষের অভ্যাস, সম্পর্ক ও দুর্বলতার জায়গাগুলো কাজে লাগায়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ Dustin Brewer মনে করেন, এ ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ পন্থা। নিজেকে সুরক্ষিত রাখতে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি—
কোনো প্রতিক্রিয়া দেখাবেন না: অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক বা ব্যক্তিগত বার্তার উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
তাৎক্ষণিকভাবে স্প্যাম হিসেবে চিহ্নিত করুন: এমন মেসেজ দেখামাত্র রিপোর্ট করে ডিলিট করে দিন, যাতে ভবিষ্যতে এ ধরনের মেসেজ ব্লক করা সহজ হয়।
গোপন তথ্য শেয়ার করবেন না: ফোন, এসএমএস বা অনলাইন মাধ্যমে কখনোই ওটিপি, পিন নম্বর বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।
মনে রাখবেন, প্রতারকেরা সবসময় নতুন কৌশল খুঁজে বের করছে। তাই সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। অজানা নম্বর থেকে আসা বার্তাকে গুরুত্ব না দিয়ে সচেতন থাকাই এখন সবচেয়ে কার্যকর সুরক্ষা।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.