১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সব মোবাইল অপারেটর দিচ্ছে ফ্রি ১ জিবি ইন্টারনেট – জেনে নিন কিভাবে পাবেন

calendar_month ১৮ জুলাই ২০২৫ ১৫:৫৮:৫৭ person অনলাইন ডেস্ক
আজ সব মোবাইল অপারেটর দিচ্ছে ফ্রি ১ জিবি ইন্টারনেট – জেনে নিন কিভাবে পাবেন

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারী পাচ্ছেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশনা দেয়, যা আজ থেকে কার্যকর হয়েছে।

মেয়াদ ও তথ্য

  • ফ্রি ইন্টারনেট ডেটা: ১ জিবি
  • ব্যবহারযোগ্য সময়সীমা: ৫ দিন
  • মোবাইল অপারেটরগুলো ইতোমধ্যে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের এ অফার সম্পর্কে জানিয়েছে।

কিভাবে পাবেন ফ্রি ইন্টারনেট:

আপনার মোবাইল অপারেটর অনুযায়ী নিচের কোডটি ডায়াল করলেই ১ জিবি ফ্রি ডেটা একটিভ হয়ে যাবে—

  • গ্রামীণফোন: 1211807#
  • বাংলালিংক: 1211807#
  • রবি: 41807#
  • টেলিটক: 1111807#

কেন এই উদ্যোগ?

২০২৪ সালের ১৭-১৮ জুলাই ছাত্র আন্দোলনের সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার স্মরণে এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর এক বছর পূর্তি উপলক্ষে, সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে নাগরিকরা ডিজিটাল স্বাধীনতার গুরুত্ব অনুধাবন করতে পারেন।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন