দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে নতুন একটি ফিচার যুক্ত করেছে—কাস্টম কুপন কোড। এর ফলে এখন যে কেউ নিজের নামে ডিসকাউন্ট কুপন তৈরি করে সহজেই ইনকাম করতে পারবে।
আগে যেখানে শুধু অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে বিক্রির উপর কমিশন পাওয়া যেত, এখন থেকে ইউজাররা কাস্টম কোড তৈরি করে সেটি বন্ধু-বান্ধব বা ফলোয়ারদের দিতে পারবে। কেউ যদি সেই কোড ব্যবহার করে স্টার টেক থেকে কিছু কেনে, তাহলে অ্যাফিলিয়েট পাবেন নির্দিষ্ট কমিশন।
অ্যাফিলিয়েট পোর্টালে রেজিস্ট্রেশন করে নিজের কোড তৈরি করতে পারবেন (যেমন: STASAJEEB, STAGADGETS ইত্যাদি)।
স্টার টেক জানিয়েছে, প্রতি বিক্রিতে সর্বোচ্চ ১০% পর্যন্ত কমিশন দেওয়া হবে। অ্যাকাউন্টে ১০০০ টাকা জমা হলেই টাকা তুলতে পারবেন বিকাশ বা ব্যাংকের মাধ্যমে।
অনেকেই লম্বা লিংক কপি/পেস্ট করতে ঝামেলা মনে করেন বা লিঙ্ক না কেটে ভিডিওতে শোনাতে চান—তাদের জন্য কুপন কোড অনেক সহজ সমাধান। শুধু কোড বললেই ইউজাররা ডিসকাউন্টও পাবে, আবার অ্যাফিলিয়েটর ইনকামও পাবেন।
আরও কিছু নিয়ম:
যে কেউ—আপনি যদি একজন ইউটিউবার, ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার বা ফ্রিল্যান্সার হন, তাহলে স্টার টেকের এই প্রোগ্রাম আপনার জন্যই। শুধু রেজিস্ট্রেশন করলেই শুরু করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক: www.startech.com.bd/affiliate-program
টেক প্রেমীদের জন্য এটি হতে পারে নতুন ইনকামের সুযোগ!
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.