১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে তথ্য সংগ্রহে জড়িত ক্রোমের ১০৮ এক্সটেনশন শনাক্ত

calendar_month ২১ এপ্রিল ২০২৬ ১০:২৬:০০ person অনলাইন ডেস্ক
গোপনে তথ্য সংগ্রহে জড়িত ক্রোমের ১০৮ এক্সটেনশন শনাক্ত

ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে অনেকেই ক্রোম ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করেন। তবে ব্যবহারকারীদের এই প্রবণতাকেই কাজে লাগিয়ে একদল সাইবার অপরাধী এক্সটেনশনের আড়ালে গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে এবং ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখাচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সকেট এমন ১০৮টি ক্ষতিকর এক্সটেনশন শনাক্ত করেছে।

সকেটের প্রতিবেদনে বলা হয়েছে, এসব এক্সটেনশন দেখতে সাধারণ ও নিরীহ মনে হলেও বাস্তবে এগুলো ঝুঁকিপূর্ণ। চলতি বছরের শুরুতেই নিরাপত্তাজনিত কারণে কিছু জনপ্রিয় এক্সটেনশন সরিয়ে ফেলা হলেও এখনো শতাধিক এক্সটেনশন সক্রিয় রয়েছে, যেগুলো ব্যবহারকারীর তথ্য চুরি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রদর্শনের সঙ্গে যুক্ত। ইতোমধ্যে এসব এক্সটেনশন প্রায় ২০ হাজারবার ডাউনলোড হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এক্সটেনশনগুলো মূলত বিনোদন বা সাধারণ কাজে ব্যবহারের উপযোগী হিসেবে উপস্থাপন করা হয়। ভিন্ন ভিন্ন ডেভেলপার তৈরি করলেও এগুলো একই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে সংযুক্ত, যা বিষয়টিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাই দ্রুত এসব এক্সটেনশন মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ক্ষতিকর এক্সটেনশনগুলোর মধ্যে রয়েছে— টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট এবং ওয়াইফাই স্পিডটেস্ট।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন