বর্তমানে দেশে ফ্রিল্যান্সিং খাত দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি নির্ভর এই পেশা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইন্টারনেট সংযোগের সুবিধায় ঘরে বসেই বৈশ্বিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন দেশি ফ্রিল্যান্সাররা।
এদিকে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি জগতে সবচেয়ে আলোচিত বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অনেকেই আশঙ্কা করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষের কাজ কেড়ে নেবে এবং ফ্রিল্যান্সিং খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তবতা ভিন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করলে এটি মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই এখন বিভিন্ন ধরনের কাজে ফ্রিল্যান্সারদের সহযোগিতা করছে। ব্লগ লেখা, কনটেন্ট আইডিয়া তৈরি, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের প্রাথমিক রূপরেখা তৈরিতে এআই সময় বাঁচাচ্ছে এবং কাজের গতি বাড়াচ্ছে।
নতুন কনসেপ্ট বা রেফারেন্স পেতে এখন অনেক ডিজাইনারই এআই টুল ব্যবহার করছেন। এর ফলে সৃজনশীলতা বজায় রেখে কাজ করা সহজ হচ্ছে।
এআইয়ের সাহায্যে এখন প্রফেশনাল ইমেইল লেখা, প্রজেক্ট রিপোর্ট তৈরি এবং ক্লায়েন্ট কমিউনিকেশনও সহজ ও গুছানোভাবে করা সম্ভব হচ্ছে।
নিজের প্রোফাইল কিংবা সার্ভিস প্রচারে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করতেও এআই ব্যবহার হচ্ছে। ক্যাপশন, হ্যাশট্যাগ কিংবা পোস্ট আইডিয়া খুঁজে বের করতে এআই কার্যকরভাবে সাহায্য করছে।
এমন প্রশ্ন অনেকের মাঝেই দেখা যাচ্ছে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই কখনোই মানুষের সৃজনশীলতা, বিশ্লেষণক্ষমতা বা মানসিক অনুভূতিকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সারের কাজের প্রতি নিষ্ঠা, সময়জ্ঞান এবং আন্তরিক যোগাযোগ গড়ে তোলার সক্ষমতা এখনো কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফ্রিল্যান্সিং একটি গুরুত্বপূর্ণ ও বিকাশমান খাত। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ভয় না পেয়ে সহযোগী হিসেবে গ্রহণ করলে এটি হতে পারে ফ্রিল্যান্সারদের জন্য এক অসাধারণ সুযোগ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চললে দেশের তরুণ সমাজ আরও বেশি দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে—এমনটাই মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.