ত্রিমাত্রিক ক্যারিকেচার তৈরির জন্য প্রথমেই একটি পরিষ্কার ও উজ্জ্বল ছবি বেছে নিতে হবে। ঝাপসা বা অন্ধকার ছবি এআই সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। মুখের গঠন, আলো ও রেজল্যুশন যত ভালো হবে, ফলাফলও তত নিখুঁত হবে।
নির্বাচিত ছবিটি জেমিনি ন্যানো বানানা প্রোতে আপলোড করার পর এআই টুলটি চোখ, নাক, ঠোঁট, চোয়ালসহ মুখের মূল বৈশিষ্ট্য শনাক্ত করে। এরপর ব্যবহারকারী চাইলে মাথার আকার, চোখের গঠন, ত্বকের রং, ব্যাকগ্রাউন্ড, আলোর দিক ও টেক্সচারের মাত্রা পরিবর্তন করতে পারবেন।
ব্যবহারকারীরা পছন্দমতো স্টাইল নির্বাচন করে প্রয়োজন অনুযায়ী প্রম্পট লিখে ‘জেনারেট’ অপশনে চাপ দিলে রেন্ডারিং শুরু হয়। এআই ছবির ত্রিমাত্রিক ডেপথ, আলো-ছায়া ও প্রাকৃতিক টেক্সচারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ থ্রি–ডি ক্যারিকেচার তৈরি করে।
ক্যারিকেচার তৈরি হয়ে গেলে তা PNG বা JPEG ফরম্যাটে সেভ করা যায়। চাইলে টুল থেকেই সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুবিধাও রয়েছে।
ন্যানো বানানা প্রো এআই টুল ছবিকে ত্রিমাত্রিক ক্যারিকেচারে রূপান্তরের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করেছে। যেখানে আগে বিশেষ দক্ষতা ও জটিল সফটওয়্যারের প্রয়োজন হতো, এখন সাধারণ ব্যবহারকারীরাও স্মার্টফোনে কয়েক ধাপে আকর্ষণীয় থ্রি–ডি ক্যারিকেচার তৈরি করতে পারেন। এটি নিঃসন্দেহে সৃজনশীলতা ও ডিজিটাল আর্টের জগতে এক যুগান্তকারী পদক্ষেপ।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.