নামাজের সময় হলেই জানিয়ে দিবে আপনার কম্পিউটার
৬ জুন, ২০১০ | লিখেছেন: আসাদুর রহমান | ৬৫ বার পড়া হয়েছেআমরা যারা নিয়মিত নামাজ আদায় করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারের সামনে বসলে অনেক সময় নামাজের কথা আর স্বরণ থাকে না। আবার এমনও হয় যে, হয়তোবা রোমাঞ্চকর কোন গেমস খেলছেন বা গুরুত্বপূর্ণ কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন অথচ এদিকে নামাজের সময় পেরিয়ে গেছে। এছাড়াও আরও অনেক কারণে সঠিক সময়ে নামাজ আদায় করা সম্ভব হয় না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে Salaat Time নামের এই সফটওয়্যারটি ব্যবহার করুন। শুধুমাত্র কম্পিউটার চালু থাকলেই এই সফটওয়্যার আপনাকে জানিয়ে দিবে নামাজের সময়।

এতে আপনি নামাজের সময় হলে এলার্ম হিসেবে আজান নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়াও এতে কোরআন তিলাওয়াত আছে যা এলার্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে মক্কা মদীনার বিভিন্ন ছবি আছে। এছাড়াও এতে আরও অনেক প্রয়োজনীয় ফিচার যুক্ত করা আছে। এক কথায় এটি নামাজী ভাইদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। ডাউনলোড করুন এখানে ক্লিক করে।
ঠিক এরকম একটা সফটওয়্যার অনেকদিন থেকে খুজতেছিলাম। লিংকটার জন্য অনেক ধন্যবাদ আসাদ ভাই।
মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
balo hoyecha