Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/mhmithuc/public_html/projukti.com.bd/wp-content/plugins/bangla-number/banglanumber.php:1) in /home/mhmithuc/public_html/projukti.com.bd/wp-content/plugins/theme-my-login/includes/login-actions.php on line 7
ইন্টারনেট এক্সপ্লোরারের গতি বাড়িয়ে নিন | প্রযুক্তি

ইন্টারনেট এক্সপ্লোরারের গতি বাড়িয়ে নিন

৪ এপ্রিল, ২০১০ | লিখেছেন: আসাদুর রহমান | ৪৯ বার পড়া হয়েছে

যদিও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কারণ হলো এর ধীর গতি এবং পাশাপাশি ফায়ারফক্স, অপেরা, ক্রোম প্রভৃতি অভাবনীয় ব্রাউজারের আবির্ভাব। তবুও আমি এই পোস্টে ছোট্ট একটি টিপস দিচ্ছি যার দ্বারা ইন্টারনেট এক্সপ্লোরারের গতি কিছুটা হলেও বাড়ানো সম্ভব।

ইন্টারনেট এক্সপ্লোরার -৬ এ সাধারণত আমরা যেসব ওয়েবসাইটে প্রবেশ করি সেই ওয়েব সার্ভারের সাথে সর্বোচ্চ কানেকশান নির্ধারিত থাকে ২ থেকে ৪ পর্যন্ত। যার কারণে যেসব ওয়েবসাইটে ছবির পরিমাণ বেশি থাকে সেসব ওয়েবসাইট লোড হতে অনেক সময় লাগে। এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে কানেকশান লিমিট ১৬ থেকে ৩২ করে নিতে পারবেন তাহলে ওয়েবসাইট লোড হবে আরো দ্রুত। নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

  • Start মেনু থেকে Run এ গিয়ে লিখুন regedit এবং OK করুন।
  • HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > InternetSettings এ যান।
  • তারপর প্রথমে মাউসে ডান বাটনে ক্লিক করে MaxConnectionsPerServer নামে একটি DWORD Value তৈরি করুন এবং মান দিন 10
  • আবার MaxConnectionsPer1_0Server নামে একটি DWORD Value তৈরি করুন এবং মান দিন 20 (নিচের ছবি দেখুন)

iespeed

এরপর কম্পিউটার রিস্টার্ট করে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করুন। দেখুন তো গতি সামান্য হলেও বেড়েছে কিনা :P :D


বিভাগ: টিপস এন্ড ট্রিকস
ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

মন্তব্যের সাথে ছবি যুক্ত করতে চাইলে gravatar -এ রেজিষ্ট্রেশন করুন।