Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/mhmithuc/public_html/projukti.com.bd/wp-content/plugins/bangla-number/banglanumber.php:1) in /home/mhmithuc/public_html/projukti.com.bd/wp-content/plugins/theme-my-login/includes/login-actions.php on line 7
পেন ড্রাইভ থেকে ভাইরাস ছড়ানো বন্ধ | প্রযুক্তি

পেন ড্রাইভ থেকে ভাইরাস ছড়ানো বন্ধ করুন চিরতরে

১ এপ্রিল, ২০১০ | লিখেছেন: আসাদুর রহমান | ৮৩ বার পড়া হয়েছে

একটা কমন সমস্যায় আমরা সবাই ভুগে থাকি। আমার মনে হয় এমন একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না যিনি এই সমস্যায় পড়েননি। ব্যপারটা খুবই সাধারণ কিন্তু এর থেকে সৃষ্ট সমস্যা মারাত্বক। কিভাবে এই ঘুম হারাম করা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় আমি সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো।

সাধারণত পেন ড্রাইভের মাধ্যমে যত প্রকার ভাইরাস দ্বারাই কম্পিউটারের বারোটা বাজুক না কেন তার মূল কারণ কিন্তু একটি। আমরা অধিকাংশই না জানার কারণে পেন ড্রাইভ এনে ইউএসবি পোর্টে লাগিয়েই ডাবল ক্লিক করে ওপেন করে থাকি। কিন্তু আপনি কি জানেন আপনার পেন ড্রাইভে Autorun নামে একটি টেক্সট ফাইল চুপ করে লুকিয়ে থাকে। এবং এর সাথে থাকে একটি exe ফাইল। Autorun নামের ফাইলটিতে এমন একটি কমান্ড লেখা থাকে যাতে ডাবল ক্লিক করে ওপেন করা মাত্রই exe ফাইলটি চালু হয় এবং কম্পিউটারে ঢুকে পড়ে। এমতবস্থায় আসলে কিছুই করার থাকে না। ভাল কোন এন্টিভাইরাস না থাকলে শেষ চিকিৎসা হিসেবে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল। আমি আপনাদের যে সফটওয়্যারটি দিতে যাচ্ছি তাকে একরকম এন্টিভাইরাসই বলতে পারেন।

  • প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন সাইজ মাত্র ৩৮০ কিলোবাইট।
  • জিপ ফাইলটি আনজিপ করে রান করুন।

 

  • উপরে এর স্ক্রীনশর্ট দেখতে পাচ্ছেন। পেন ড্রাইভ সংযুক্ত করা থাকলে লেটার দেখা যাবে নতুবা সংযুক্ত করে নিন।
  • এবার Vaccinate USB বাটনে ক্লিক করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে পেন ড্রাইভে একটি Autorun তৈরি হবে। তবে ভয় পাবেন না এটি কোন ভাইরাস নয়। একে রেখে দিন।
  • এই Autorun এর কাজ হলো অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। :) :D :P মানে বনের রাজা সিংহ।
  • এরপর থেকে মোটামুটিভাবে আর কোন নতুন Autorun আপনার পেন ড্রাইভে প্রবেশ করতে পারবে না।

ও হ্যা আরেকটি কথা তো বলাই হয়নি এর দ্বারা আপনি পুরো কম্পিউটারকে Vaccinate করতে পারবেন।


বিভাগ: টিপস এন্ড ট্রিকস, সফটওয়্যার
ট্যাগ: , , ,

সর্বমোট ৪টি মন্তব্য করা হয়েছে


  1. শাহরিয়ার: ১ এপ্রিল, ২০১০ » ১২:০৫ অপরাহ্ন

    ডাউনলোড করে দেখি। আসলেই বড় একটা সমস্যা থেকে মুক্তি পাব বলে মনে হচ্ছে।

  2. হাক্কানী: ৭ এপ্রিল, ২০১০ » ৮:৫৬ অপরাহ্ন

    আমার খুব ভাল লেগেছে প্রযুক্তিকে।

  3. shov: ৪ মে, ২০১০ » ১২:২২ পুর্বাহ্ন

    there is one comments by user, ” change JIP file as UNJIP,
    my question is how can we change unjip….\
    could you plz advice this regards,,,,,,,,

    • Badhon: ৪ মে, ২০১০ » ১১:০৮ পুর্বাহ্ন

      To unzip ur zip file click right button on it and select Extract All…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্যের সাথে ছবি যুক্ত করতে চাইলে gravatar -এ রেজিষ্ট্রেশন করুন।